দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথম শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাগ, স্কুল ইউনিফর্ম ও বিনা মূল্যে দুপুরের খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা করেন, এসব উদ্যোগের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান বাড়বে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রথমবারের মতো শিক্ষা সিলেবাসে খেলাধুলাকেও একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে গত জুন মাসে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সারা দেশে মাসব্যাপী একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
/অ